Published : 21 Jun 2026, 07:32 AM
ফ্যাশন জগতে সবসময় নতুনত্বের খোঁজে থাকে। কিন্তু এবার বিজ্ঞানীরা ফ্যাশনের সীমানা ভেঙে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন। তারা সময়কে পিছনে টেনে এনে প্রায় ৬৬ মিলিয়ন বছর আগের প্রাগৈতিহাসিক টি-রেক্স ডাইনোসরের ডিএনএ ব্যবহার করে কৃত্রিম চামড়া তৈরি করেছেন, যা দিয়ে একটি হ্যান্ডব্যাগ তৈরি করা হয়েছে! এই যুগান্তকারী সৃষ্টিটি হয়েছে যুক্তরাজ্যের নিউক্যাসলের এক গবেষণাগারে বায়োটেক প্রতিষ্ঠানগুলো এবং ক্রিয়েটিভ এজেন্সির যৌথ উদ্যোগে। এই ডাইনোসরের কৃত্রিম চামড়ার হ্যান্ডব্যাগটি বিশ্বের প্রথম বলে দাবি করা হচ্ছে এবং এর মালিকানা এবার নিলামে উঠবে। ফ্রান্সের প্যারিসে এই ব্যাগটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা।
গবেষণার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল। বিজ্ঞানীরা ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের মন্টানায় পাওয়া টি-রেক্স ফসিল থেকে কোলাজেনের একটি প্রোটিন অংশ সংগ্রহ করেন। এই প্রাচীন উপাদান ব্যবহার করে কৃত্রিমভাবে ডাইনোসরের কোলাজেনের সিকোয়েন্স তৈরি করা হয় এবং তা কৃত্রিম চামড়ার কোষে প্রতিস্থাপন করা হয়। চামড়ার কাঠামো তৈরির জন্য বিজ্ঞানীরা মুরগির প্রোটিন ব্যবহার করেন, কারণ বিবর্তনবাদের নিয়ম অনুযায়ী পাখির সঙ্গে ডাইনোসরের জিনগত মিল রয়েছে। যদিও এই আবিষ্কার ফ্যাশন জগতে আলোড়ন সৃষ্টি করেছে, তবুও এর সত্যতা নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিতর্ক রয়েছে।
ইতালির ইউনিভার্সিটি অব তুরিনের প্রত্নতাত্ত্বিক জান ডেকার মনে করেন, এটি আসলে কোনো আসল ডাইনোসরের চামড়া নয়, বরং এটি একটি কৃত্রিম কোলাজেন তৈরি। এর জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সাহায্য নেন। বিতর্ক সত্ত্বেও, এই ডাইনোসরের চামড়া দিয়ে তৈরি ব্যাগটির নকশা করেছে জার্মানির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এনফিন লেভে। এই ঘটনা প্রমাণ করে, বিজ্ঞান আর ফ্যাশন কীভাবে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।।
মহাকাশের গভীরে ইউরেনিয়ামের জন্ম: তারাদের বিস্ফোরণে কি তৈরি হয়েছিল এই মৌল?