Published : 16 Jan 2026, 07:06 PM
দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য রেডমি নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সমৃদ্ধ তিনটি অত্যাধুনিক স্মার্টফোন। রেডমি নোট ১৫ সিরিজের এই ফোনগুলো – রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি, রেডমি নোট ১৫ ফাইভজি এবং রেডমি নোট ১৫ ফোরজি। রেডমি জানিয়েছে, এই ফোনগুলোর বিশেষত্ব হলো এর ‘এআই ইঞ্জিন’ প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে দারুণ সব ছবি তুলতে সক্ষম। গতকাল এক বিজ্ঞপ্তিতে রিয়েলমি এই তথ্য জানায়। রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি মডেলে রয়েছে ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। ১০০ ওয়াটের হাইপার চার্জিংয়ের সুবিধা থাকায় এটি মাত্র ৪০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়, ফলে ব্যাটারি নিয়ে আর চিন্তা নেই।
শুধু তাই নয়, ২২.৫ ওয়াটের রিভার্স চার্জিংয়ের মাধ্যমে এই ফোনটি অন্য ডিভাইস চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যায়। ফোনটির মূল আকর্ষণ হলো এর ২০০ মেগাপিক্সেলের আলট্রা ক্ল্যারিটি ক্যামেরা, যা দেবে নিখুঁত ছবি। সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগনের চতুর্থ প্রজন্মের প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যামের সাথে ৫১২ গিগাবাইট স্টোরেজ এটিকে করেছে আরও শক্তিশালী। এই মডেলের দাম ৬২,৯৯৯ টাকা। রেডমি নোট ১৫ ফাইভজি এবং রেডমি নোট ১৫ মডেলে রয়েছে ২০ ও ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৫,৫২০ ও ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ এই ফোনগুলো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আইপি৬৪ ও আইপি৬৫ ওয়াটার রেজিস্ট্যান্সের কারণে সামান্য পানি পড়লেও ফোনগুলো সুরক্ষিত থাকবে। মডেলভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ এবং ৬ ও ৮ গিগাবাইট র্যাম রয়েছে। এই ফোনগুলোর দাম শুরু হয়েছে ২৬,৯৯৯ টাকা থেকে, এবং ২৯,৯৯৯ টাকা পর্যন্ত।।
মহাকাশের গভীরে ইউরেনিয়ামের জন্ম: তারাদের বিস্ফোরণে কি তৈরি হয়েছিল এই মৌল?