Published : 21 Jan 2026, 09:06 PM
গত বছর অভিনেতা শাকিব খানের সাথে আমেরিকা সফরে গিয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং তাঁদের ছেলে শেহজাদ খান বীর। সেই সফরে তোলা কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন ফেলেছিল। এরপর দুজনেই কাজে ফিরে যান। তবে সম্প্রতি বুবলীর বেশভূষা ও চলাফেরার ধরন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি আবারও মা হতে চলেছেন। যদিও অভিনেত্রী এই বিষয়ে মুখ খুলতে নারাজ। গণমাধ্যমকর্মীরা যখন এই বিষয়ে প্রশ্ন করেন, তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। এতে করে গুঞ্জন আরও জোরালো হয়।
এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুলেছেন বুবলী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, কীভাবে নেতিবাচক পরিস্থিতি সামাল দেন। তাঁর অনুপ্রেরণা তাঁর ছেলে বীরের বাবা, অভিনেতা শাকিব খান। বুবলী বলেন, শাকিব খান তাঁর পরিবারের একজন এবং চলচ্চিত্র জগতে পা রাখার পেছনে তাঁর অবদান রয়েছে। শাকিব খান সবসময় বলেন, ‘সব প্রশ্নের উত্তর দিতে হয় না। তোমার কাজই তোমার পরিচয় দেবে।’ তিনি আরও বলেন, অনেকেই ঈর্ষা বা হতাশা থেকে খারাপ কথা বলতে পারে, জীবনে নানা বাধা আসতে পারে, কিন্তু সবকিছু এড়িয়ে যেতে হয়। যদি সবকিছুর জবাব দিতে গেলে কাজ কখন হবে? সামাজিক মাধ্যমে হয়রানি, গুজব এবং এআই ভিডিও তৈরি নিয়ে বুবলী বলেন, এখন সবকিছু ভিউয়ের ব্যবসার অংশ।
তারা জানে, ইতিবাচক কিছু বললে ভিউ বাড়বে না, তাই নেতিবাচকতার আশ্রয় নেয়। মিথ্যা কথা বলে, এআই দিয়ে ভিডিও বানিয়ে, গুজব ছড়িয়ে তারা ভিউ বাড়াতে চায়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এগুলোকে এড়িয়ে গেলে একসময় এগুলো বড় আকার ধারণ করে। এর আগে এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবে, আমি সেটাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য সঠিক সময় এবং সুযোগ থাকা উচিত।’ বুবলীর এই রহস্যময় উত্তরে সমালোচকরা নানা হিসাব মেলাতে শুরু করেছেন।।
ঈদের বিশেষ আকর্ষণ: কোন চ্যানেলে কী থাকছে – নাটক, সংগীত ও বিনোদনের সম্ভার