Published : 08 Feb 2026, 05:05 AM
ভারত ২০ ওভারে ১৬১/৯, আমেরিকা ২০ ওভারে ১৩২/৮। ফলাফল: ভারত ২৯ রানে জয়ী। টসে জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান আমেরিকার অধিনায়ক। এরপর দেখা যায় এক অপ্রত্যাশিত চিত্র। শুরুতেই নিয়মিত উইকেট পড়তে থাকে ভারতের। ৮ রানে প্রথম উইকেট, ৪৬ রানে চতুর্থ এবং ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর সবাই ধরে নেয় কম রানেই শেষ হবে ভারতের ইনিংস। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব যেন ত্রাতা হয়ে এলেন। তাঁর ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে ভারত।
তিলক বর্মার ২৫ রানও গুরুত্বপূর্ণ ছিল। এই রান তাড়া করতে নেমে আমেরিকা শুরুতেই বিপদে পড়ে। ১৩ রানে ৩ উইকেট হারানোর পর মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি চেষ্টা করেন ইনিংস মেরামতের। চতুর্থ উইকেটে ৫৮ রান যোগ করেন তাঁরা। তবে এরপর আর কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। আমেরিকার পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন রানজানে এবং কৃষ্ণমূর্তি। ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নেন, ২টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও অক্ষর पटेल। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান পেস বোলিং অলরাউন্ডার শ্যাডলি ফন শাল্কভিক ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ভারতের ইনিংসে বড় ধাক্কা দেন।
তাঁর বিধ্বংসী বোলিংয়ে ইশান কিষান, তিলক বর্মা ও শিবম দুবে আউট হন। ভারত: ২০ ওভারে ১৬১/৯ (সূর্যকুমার ৮৪*, তিলক ২৫, কিষান ২০, অক্ষর ১৪; শাল্কভিক ৪/২৫, হারমিত ২/২৬, আলী ১/১৩, মহসিন ১/১৬)। আমেরিকা: ২০ ওভারে ১৩২/৮ (রানজানে ৩৭, কৃষ্ণমূর্তি ৩৭, মিলিন্দ ৩৪; সিরাজ ৩/২৯, অর্শদীপ ২/১৮, অক্ষর ২/২৪, বরুণ ১/২৪)। ফলাফল: ভারত ২৯ রানে জয়ী। ম্যাচসেরা: সূর্যকুমার যাদব।।
টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার, সূর্যবংশীর ঐতিহাসিক অভিষেক এবং দলের নতুন মুখ