Published : 05 Feb 2026, 07:07 PM
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশ দল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। এই পরিস্থিতিতে, আইসিসির দ্বৈত নীতির প্রতিবাদে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে তারা শাস্তির সম্মুখীন হতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠি মনে করেন, এই সিদ্ধান্তের ফলে সাময়িক কিছু ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া যাবে। নাজাম শেঠির মতে, বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৪০ কোটি মানুষ যদি একসঙ্গে জোট বাঁধে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ইতিবাচক পরিবর্তন আসতে পারে। গত ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর, পাকিস্তান সরকার ১ ফেব্রুয়ারি ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। যেহেতু বিশ্বকাপ ক্রিকেটের সিংহভাগ আয় ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আসে, তাই এই ঘোষণায় আইসিসি বেশ চাপে পড়েছে। সংস্থাটি পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি প্রভাবের’ কথা স্মরণ করিয়ে সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’ করতে বলেছে। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে। বিশ্বকাপের এই জটিল পরিস্থিতি নিয়ে ভারতের একটি সংবাদমাধ্যম, ইন্ডিয়া টুডে, পিসিবির প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠির সাক্ষাৎকার নিয়েছে।
তিনি মনে করেন, আইসিসি অতীতে পাকিস্তানের সঙ্গে ভালো আচরণ করেনি এবং এবার বাংলাদেশের নিরাপত্তাচিন্তা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেয়নি। ‘তারা আমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে। এখন বাংলাদেশকেও অনেকটা উপেক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, একদিকে ৪০ কোটি মানুষের শক্তি আছে। আমরা সবাই একসঙ্গে দাঁড়াতে পারি। বাংলাদেশ ও পাকিস্তানে বর্তমানে যে ভাবনাগুলো চলছে, তার মূল কথা হলো, এখন প্রতিরোধ গড়ে তোলার সময়।’ আরও পড়ুনবাংলাদেশের বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে কী বললেন পাকিস্তান অধিনায়ক১ ঘণ্টা আগে শেঠির মতে, পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান অবস্থান আইসিসিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে পরিস্থিতি পরিবর্তন করতে পারে। এর ফলে স্বল্পমেয়াদে কিছু কঠিন ফল আসতে পারে, তবে শেষ পর্যন্ত লাভই হবে। ‘বিসিসিআই আইসিসিকে নিয়ন্ত্রণ করে, তাই সংস্থাটি প্রায়শই পক্ষপাতদুষ্ট নীতি গ্রহণ করে।
এর ফলে সাময়িক ক্ষতি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমরা একটি উন্নত ও সংস্কারকৃত আইসিসি দেখতে পাব।’ তবে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন শেঠি। তিনি বলেন, ‘আমি পিসিবির মুখপাত্র নই, আমি কেবল আমার মতামত দিচ্ছি। পিসিবি সরকারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটির আগে এখনো ১০-১৫ দিন সময় আছে। আমার ধারণা, কিছু আলোচনা চলছে। আশা করি, সেই আলোচনা ফলপ্রসূ হবে।’ আরও পড়ুনবাংলাদেশ ও পাকিস্তানকে সমর্থন করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক৫ ঘণ্টা আগে।
টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার, সূর্যবংশীর ঐতিহাসিক অভিষেক এবং দলের নতুন মুখ