Published : 14 Feb 2026, 02:04 AM
পঞ্চগড়ে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। সদর উপজেলার চাকলাহাট বাজারে স্থানীয় বিএনপি নেতা আবু দাউদ প্রধানের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনাটি ঘটে এবং মুহুর্তেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান (বুলেট) কার্যালয়ের সামনে বক্তব্য রাখছেন, পাশে দাঁড়িয়ে আছেন আবু দাউদ প্রধান এবং অন্যান্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রাক্তন নেতারা। কামরুজ্জামান কার্যালয়টি পুনরায় ব্যবহারের উপযোগী করায় বিএনপি নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান দাবি করেছেন, তিনি জানতেন না এটি আওয়ামী লীগের কার্যালয়। তার ভাষ্য, সকালে বাজারে যাওয়ার পথে স্থানীয় বণিক সমিতির সভাপতি তাকে জানান, এক জামায়াত কর্মী তার গুদামের চাবি নিয়ে গেছে। তিনি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে যান এবং জামায়াত কর্মীকে চাবি বুঝিয়ে দিতে বলেন। তিনি আরও জানান, একসময় এই গুদামটি আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। আবু দাউদ প্রধান বলেন, 'আমি সেখানে কোনো সাইনবোর্ড দেখিনি, তাই বুঝতে পারিনি এটি আওয়ামী লীগের অফিস।
উত্তেজনা প্রশমিত করার জন্য আমি চাবি বুঝিয়ে দিতে বলি। ওখানে আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত ছিলেন, তারা ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আমি বিষয়টিকে তেমন গুরুত্ব দেইনি।' তিনি বলেন, গুদামে তালা লাগানোর কারণে এলাকায় যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি তালা খুলে দিতে বলেছিলেন। এটি কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।।
রাজ্যের ভোট-ভাগ্যবিধাতা আই-প্যাক ও 'আইটি সেল': ক্ষমতার অলিন্দে কারা?