Published : 13 Feb 2026, 02:05 AM
জাতীয় নির্বাচনের বেশ কয়েকটি আসনের ফল ঘোষণায় বিলম্ব হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের কাছে খবর অনুযায়ী, আমরা অনেক আসনে এগিয়ে আছি এবং গণনাও প্রায় শেষ। কিন্তু স্থানীয় রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করছেন না, ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখছেন। এর পেছনের কারণ আমরা বুঝতে পারছি না।” তিনি আরও অভিযোগ করেন, “ওয়েবসাইটে আসনের সংখ্যা দেওয়া হলেও কিছুক্ষণ পর তা উধাও হয়ে যাচ্ছে। আমাদের কর্মীদের দীর্ঘক্ষণ ধরে বসিয়ে রাখা হয়েছে। এই কিছুক্ষণ আগে ১০-১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
” ফলাফল ঘোষণায় এই বিলম্বের বিষয়ে তিনি বলেন, “কিছু আসনে যেন ইঁদুর-বিড়ালের খেলা চলছে। এমনকি ঢাকা ৮ আসনের ফলাফলও এখনও ঝুলে আছে কেন, সেখানে কী ঘটছে? আপনারা সাংবাদিকরা নিশ্চয়ই বিষয়টি জানেন। এই ধরনের আচরণ সুস্থ রাজনৈতিক চর্চার পরিচায়ক নয়।” নির্বাচন কমিশনের কাছে দ্রুত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে ১৩ তারিখের মধ্যে তারা পূর্ণাঙ্গ ফলাফল জানাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। তারা যদি ফলাফল দেয়, তাহলে ভালো। অন্যথায়, আমরা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করব।
” তিনি জানান, তারা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে তাদের চূড়ান্ত অবস্থান জানাবেন। তবে, তারা তাদের রাজনৈতিক আচরণ ইতিবাচক রাখবেন জানিয়ে বলেন, “আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, তাহলে তা মেনে নিতে হবে। নির্বাচনের নিশ্চয়তা নিয়ে রাজনীতি করা যায় না।” এছাড়া, বেসরকারি ফলাফলে তাদের প্রার্থীরা জয়ী হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।।
বাঙালির দাবি: 'বাংলাদেশে কার হাতে খুন করানো হয়েছিল, তা আমি জানি!' মমতার বিস্ফোরক অভিযোগ