Published : 30 Jul 2026, 12:18 PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু এবং রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে ব্যথিত। এই শোকের সময়ে তিনি নিজের জীবন ও মৃত্যুর ভাবনা নিয়েও ভাবতে শুরু করেছেন বলে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। প্রকাশ্যে ও ব্যক্তিগত কথোপকথনে ৮০ বছর বয়সী ট্রাম্প স্বীকার করেছেন যে গত ১১ জুলাই গ্রাহামের অপ্রত্যাশিত মৃত্যু তাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের বক্তব্য অনুযায়ী, নিজের চেয়ে প্রায় দশ বছরের কম বয়সী এক ঘনিষ্ঠ মিত্রের এই মৃত্যু ট্রাম্পকে গভীরভাবে বিচলিত করেছে। ১২ জুলাই এনবিসি নিউজের 'মিট দ্য প্রেস'-এ ট্রাম্প বলেন, 'আমি এখনো বিশ্বাস করতে পারছি না।' গ্রাহামের মৃত্যুর খবর জানার পর তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেন। পরবর্তীতে ১৩ জুলাই ফক্স নিউজের 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস'-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, গ্রাহাম ছিলেন অত্যন্ত উদ্যমী এবং কর্মঠ—'কাজপাগল' এবং 'তিনি কখনো থামতেন না'। মঙ্গলবার বিকেলে গ্রাহামের শেষকৃত্যে যোগ দেওয়ার পর ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে তিনি সাবেক এই সাউথ ক্যারোলাইনা সিনেটরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জানা যায়, চলতি মাসের শুরুতে হৃদযন্ত্রের প্রধান ধমনি (অ্যাওর্টা) ছিঁড়ে যাওয়ায় গ্রাহামের মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, ধমনীতে চর্বি জমে শক্ত হয়ে যাওয়াই এর সম্ভাব্য কারণ ছিল। ইউক্রেন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার অল্প সময়ের মধ্যেই তিনি এই মর্মান্তিক পরিণতি বরণ করেন। ট্রাম্প জানিয়েছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে গ্রাহামের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। এনবিসি নিউজকে তিনি বলেন, 'আগের দিন সন্ধ্যায় তিনি আমাকে ফোন করে বলেছিলেন, সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে সব প্রস্তুত। কণ্ঠে কিছুটা ক্লান্তি থাকলেও তাঁকে স্বাভাবিক মনে হয়েছিল।' বিভিন্ন সাক্ষাৎকারে ট্রাম্প বারবার গ্রাহামের কর্মনিষ্ঠা ও প্রাণবন্ততার প্রশংসা করেছেন। তাঁর মতে, এত কর্মচঞ্চল এক ব্যক্তির হঠাৎ মৃত্যু ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস'-এ ট্রাম্প মন্তব্য করেন, 'আমি ভালো নেই। তিনি (গ্রাহাম) অসাধারণ মানুষ ছিলেন, আমার বন্ধু ছিলেন এবং প্রায়ই আমাকে ফোন করতেন। আমি মজা করে বলতাম, লিন্ডসে আমাকে এত ফোন কোরো না। তিনি সত্যিই অসাধারণ ছিলেন।' ট্রাম্প আরও যোগ করেন, 'তাঁর জীবনের সবকিছুই কর্ম ও উদ্যমের সঙ্গে জড়িত ছিল।' প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠরাও তাঁকে এক কর্মঠ ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন। গ্রাহামের এই মৃত্যু ট্রাম্পকে নিজের অস্তিত্ব এবং জীবনের অর্থ নিয়ে নতুন করে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করেছে।।
তারেক রহমানের ক্ষমতা নেই, ৬ মাসে ব্যর্থ: নাসীরুদ্দীন পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য