Published : 25 May 2026, 09:19 AM
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মজার ট্রেন্ড ‘রাগ করলা?’ নিয়ে ভাবুন তো, দেশের পরিচিত মুখগুলো এই ট্রেন্ডে অংশ নিলে কেমন হতো? চলুন, একটু দেখে আসা যাক।
আইডিয়া ও লেখা: সোহাইল রহমান; চিত্রণ: ইফতেখার শিশির।
আপনি কি এমন একজন, যার মুখ থেকে প্রায়ই অদ্ভুত সব কথা বেরিয়ে পড়ে? বলিউড অভিনেত্রী রাশ্মিকা মান্দানার রূপে কি আপনার মন মজে যায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এখানকার শিক্ষার্থীদের প্রতি কি আপনার ব্যক্তিগত বিরূপ ধারণা রয়েছে? হ্যাঁ না না? রাগ করলা? আপনি কি সেই ব্যক্তি, যিনি একই ভঙ্গিতে লক্ষ লক্ষ ছবি তুলতে ভালোবাসেন? ফখরুল সাহেবের বাড়ি থেকে পালানোর পরিকল্পনা থাকলেও, এখন আপনি দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন? কাকের সাথে কি আপনার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে? মাসুদ নামের মানুষদের ভালো কিছু হওয়া দেখলে কি আপনি হতাশ হন? হ্যাঁ না না? রাগ করলা? আপনি কি এমন একজন, যার মেয়র হওয়ার তীব্র আকাঙ্ক্ষা? সুযোগ পেলেই নিজেকে মেয়র ঘোষণা করে ফেলেন? কোনো অনুষ্ঠানে ধাক্কাধাক্কি করে হলেও লাইনের প্রথম সারিতে জায়গা করে নেন? জন্মদিনের মোমবাতি নেভাতে কি আপনি একেবারেই দক্ষ নন? গুরুত্বপূর্ণ স্থানেও কি আপনি সবসময় দেরিতে পৌঁছান? হ্যাঁ না না? রাগ করলা? আপনি কি এমন একজন, যে ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানিয়ে একটি দেশ ধ্বংস করতে চায়, অথচ নিজেকেই রক্ষা করতে পারে না? ডাকসু সাহিত্য সম্পাদক হয়েও কি আপনি বাংলা বারো মাসের নাম বলতে পারেন না? আপনার পছন্দের কাজ কি মব সংগঠিত করা? হ্যাঁ না না? রাগ করলা? আপনি কি একজন সফল ব্যবসায়ী? প্রসূতি মায়েদের বুকের দুধ খাওয়ানো নিয়ে আপনি কি আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞ বলে মনে করেন? আপনি কি মনে করেন কাজী নজরুল ইসলাম তেমন বিখ্যাত নন, খুব কম মানুষই তাকে চেনেন? প্রায়ই অদ্ভুত কথা বলে কি আপনি ট্রলের শিকার হন? হ্যাঁ না না? রাগ করলা? আপনি কি এমন একজন, যার কাছে টাকা ছাড়া আর কিছুই মূল্যবান নয়? শোরুম উদ্বোধন করা আপনার প্রিয় কাজ? রাজনীতিতে নেমেই কি আপনি ধরা পড়ে গেছেন? যখন দেশে ছাত্ররা মারা যাচ্ছিল, তখন আপনি কানাডায় চুপ করে ছিলেন? আমি কি ঠিক বললাম? রাগ করলা? আরও পড়ুন: তারেক রহমানের চেয়ার গরম, ১৭ মে ২০২৬।
জঙ্গল সলিমপুরে র্যাব-পুলিশ ক্যাম্পে ‘ইয়াসিন গ্যাং’-এর হামলা, যৌথ অভিযানে উত্তপ্ত এলাকা