Published : 25 May 2026, 06:16 AM
বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১.৪ বিলিয়ন ডলারের (প্রায় ১৪০ কোটি) একটি বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। গতকাল রবিবার (২৪ মে) ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ভূ-রাজনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুহূর্তে এডিবির এই দ্রুত সহায়তা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।” তিনি এডিবির এই তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, “এ ধরনের সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সহায়ক হবে।
” এই সহায়তা চারটি গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত হবে: ‘অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচি (দ্বিতীয় পর্যায়)’, ‘সামাজিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি কর্মসূচি (দ্বিতীয় পর্যায়)’, ‘দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) ঢাকা-সিলেট করিডোর সড়ক প্রকল্প’ এবং ‘নারায়ণগঞ্জ সবুজ ও স্থিতিশীল নগর উন্নয়ন প্রকল্প’। অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্ট মাসাতা কান্ডা এবং তাঁর প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি আরও জানান, আজ (২৫ মে) প্রধানমন্ত্রী এডিবির প্রেসিডেন্টের সাথে একটি বিশেষ বৈঠকে ‘দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প’ (ন্যাশনওয়াইড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ।
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ও এডিবির পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।
সবুজ ভবিষ্যতের পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার