Published : 24 May 2026, 02:30 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলায় যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা গেছে, এই সফরে তিনি খাল পুনরুদ্ধার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান এবং স্থানীয় বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খালে খনন কাজের উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে স্বল্প বিরতির পর বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনের এই উৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় তিনি যোগদান করবেন।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।।
হামে আক্রান্ত শিশুদের নিথর দেহ: দেশে আরও ১১ প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০-র দোরগোড়ায়