Published : 25 May 2026, 07:24 AM
দূরের প্রবাসে প্রীতি আর উন্নতির অঙ্গীকার নিয়ে কানাডার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইনক (চুয়াক) সম্প্রতি তাদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেছে। টরন্টোর ওয়েস্ট রুজ কমিউনিটি সেন্টারে শতাধিক প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দুটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে একদিকে যেমন ছিল নতুন কমিটির শপথ গ্রহণ, তেমনই ছিল উপদেষ্টামণ্ডলী, আঞ্চলিক প্রতিনিধি এবং সদস্যদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সদস্য তাপস ভট্টাচার্যের ভূমি স্বীকারোক্তি পাঠ, এরপর বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশিত হয়। কোষাধ্যক্ষ নাসিমা বেগম লাভলী শোক প্রস্তাব উত্থাপন করেন এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়। নির্বাচন কমিশনার এ টি এম জামাল উদ্দিন ও বাহাউদ্দিন রতনের হাত ধরে ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পর্ষদ শপথ গ্রহণ করে।
এরপর সম্মানিত শিক্ষক, উপদেষ্টা এবং আঞ্চলিক কমিটির সদস্যদের পরিচিত করানো হয়। নবনির্বাচিত সভাপতি শামসুদ্দিন খালেদ সেলিমের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজীব ঘোষ ও ফেরদৌসী মুন্নীর সুদক্ষ পরিচালনায় অনুষ্ঠানটি এগিয়ে চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী সদরুল হক, অধ্যাপক শাহাদাত হোসেন খান, অধ্যাপক কান্চন কুমার পুরোহিত, এ টি এম জামাল উদ্দিন, সারওয়ার সেলিম, মিজানুর রহমান, আজিজুল হক, বাহাউদ্দিন রতন, শফিক তরফদার, মোজাম্মেল হক, আনোয়ার সাদাত, সব্যসাচী চক্রবর্তী, ইকবাল মোহাম্মাদ ফাত্তাহ, ফরিদ উদ্দিন খান সিদ্দিকী, নাসির আহমেদ, মো. ইমাম উদ্দিন, মিনারা বেগম, মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে। এছাড়াও আঞ্চলিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল আলম ভূঁইয়া, কাজী আমিরুল ইসলাম, শামীমা নাসরিন, মানস রক্ষিত, আবুল কালাম আজাদ, বিপ্লব মোদক, মুস্তাফিজুর রহমান, সীমা নাথ, শাহজাহান রিপন প্রমুখ। প্রবাসে জীবনের নানা গল্প, ছবি, ভিডিও অথবা লেখা পাঠাতে ই-মেইল:[email protected] অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনের সহসভাপতি শরীফা কামাল মশী এই পর্বটি সুন্দরভাবে উপস্থাপন করেন।
সাংস্কৃতিক সম্পাদক কাজী আবদুল বাসিত ও সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমার উপস্থাপনায় স্থানীয় চুয়াক ইনকের শিল্পী মুক্তা পাল, সীমা নাথ, মেহজাবীন ওসমান ও আর্য নাথের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। টরন্টোর প্রখ্যাত শিল্পী সুমনা গাঙ্গুলি ও চন্দন পালের সুরের মূর্ছনা অনুষ্ঠানে এক অন্যরকম আবহ তৈরি করে, যা দর্শকদের সোনালী ক্যাম্পাস জীবনের স্মৃতি ফিরিয়ে আনে। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয়েছিল।।
যমুনা সেতুর কাছে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি, আহত ৬