Published : 24 May 2026, 09:07 PM
ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা ও বিতরণের ক্ষেত্রে নতুন করে কঠোর নিয়ম জারি করলো বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, যে সকল ব্যাংকের পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম, তারা শেয়ারহোল্ডারদের জন্য কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। তবে, যেসব ব্যাংক সকল প্রকার আইনি শর্ত পূরণ করে মুনাফা বিতরণের যোগ্যতা অর্জন করবে, তারা ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদে বিতরণ করতে পারবে।
এই নিয়ম ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণার পর থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে যে, লভ্যাংশ বিতরণের উপর এই সর্বোচ্চ সীমা আরোপ করা হলেও, আগের জারি করা অন্যান্য নির্দেশনা, যেমন - গত ১৩ মার্চ প্রকাশিত ডিওএস সার্কুলার নম্বর ০১ - সবকিছুই বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি মজবুত করা এবং সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
।
পুঁজিবাজারে নতুন আলো: বিআরবি ক্যাবল ও আইসিবি ক্যাপিটালের হাত মেলানো