Published : 18 May 2026, 06:02 AM
সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলের ‘বারাকাহ’ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লেগেছিল। আবুধাবি মিডিয়া অফিস সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ঘটনা পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করেনি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
।
তনু হত্যার রহস্যে নতুন মোড়! নয় বছর পর ডিএনএ পরীক্ষায় পোশাকের রক্তে আরও একজনের পরিচয়