Published : 17 May 2026, 12:40 AM
গত ২৪ ঘন্টায় (১৪ মে সকাল ৮টা থেকে ১৫ মে সকাল ৮টা পর্যন্ত) হামের প্রকোপে সারাদেশে আরও ১২ জন শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, একই সময়ে ১ হাজার ১৯২ জন নতুন শিশু হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এই বছর বাংলাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় প্রমাণিত হামে অন্তত ৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও, হামের মতো উপসর্গ নিয়ে আরও ৩৭৭ জন শিশুর জীবনহানি ঘটেছে। সব মিলিয়ে, এই বছর হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে সারাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৭ হাজার ৪১৬ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে জানা গেছে, দেশজুড়ে এ পর্যন্ত ৫৫ হাজার ৬১১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৩৬ হাজার ০৫৫ জন প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।।
জাবিতে ছাত্রী নিপীড়নের চেষ্টা: দ্রুত গ্রেফতার না হলে ঢাকা-আরিচা সড়ক ঘেরাওয়ের হুমকি জাকসুর