Published : 24 Apr 2026, 11:07 PM
উয়েফা আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হয়েছে। এর আগে, ফেব্রুয়ারি মাসে প্রেসতিয়ান্নিকে এক ম্যাচের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল, সেটিও এই নিষেধাজ্ঞার অংশ। যদি স্থগিতাদেশ বাতিল হয়, তবে তাকে অতিরিক্ত দুইটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। লিসবনে অনুষ্ঠিত ম্যাচে গোল করার পর অতিরিক্ত উদযাপনের জন্য ভিনিসিয়ুসকে হলুদ কার্ড দেখানো হয়। এরপর প্রেসতিয়ান্নির সঙ্গে বিতর্কের জেরে ভিনি সরাসরি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ারের কাছে অভিযোগ করেন। রেফারি তখন ফিফা কর্তৃক প্রবর্তিত ‘ক্রসড আর্ম জেস্চার’ ব্যবহার করে বর্ণবাদী আচরণের সংকেত দেন।
প্রায় দশ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে এবং রিয়ালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেন। ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে জানান, প্রেসতিয়ান্নি ভিনিসিয়ুসকে অন্তত পাঁচবার ‘বানর’ বলে অভিহিত করেছেন। অরেলিয়েন চুয়ামেনি দাবি করেন, প্রেসতিয়ান্নি নিজেই তাঁর কাছে সমকামভীতিমূলক গালিগালাজ করার কথা স্বীকার করেছেন। এই ঘটনার পর উয়েফা বেনফিকার এই ফরোয়ার্ডকে তাৎক্ষণিকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে। পরবর্তীতে, সংস্থাটির এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি তদন্ত করে জানতে পারে, প্রেসতিয়ান্নির মন্তব্য বর্ণবাদী না হলেও তা নিশ্চিতভাবে সমকামিতাবিরোধী ছিল। এই কারণে তাকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার রায় দেওয়া হয়। আরও পড়ুন ১৪ বছর বয়সী নরসুন্দর–ভক্তের কাছে চুল কাটানোর প্রতিশ্রুতি আলভারেজের ৩ ঘণ্টা আগে। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ইতোমধ্যে ফিফাকে এই নিষেধাজ্ঞা সর্বত্র কার্যকর করার অনুরোধ করেছে।
যদি প্রেসতিয়ান্নি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ না পান এবং বেনফিকাতেই থাকেন, তবে তাকে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগের বাছাইপর্বের দুটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলা এই উইঙ্গারের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই ঘটনার দুই সপ্তাহ পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, খেলার সময় প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে ফেললে খেলোয়াড়দের সরাসরি লাল কার্ড দেখানো উচিত। ফুটবলের নিয়ম নির্ধারক সংস্থা ইফাব ইতোমধ্যে খেলোয়াড়দের এই ধরনের আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩০ এপ্রিল ফিফা কংগ্রেসে বিষয়টি নিয়ে আলোচনা হবে। আরও পড়ুন বার্সার অতি ব্যবহারেই কি ভেঙে পড়ছে ইয়ামালের শরীর ৯ ঘণ্টা আগে।।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাশেদ আল তিতুমীর