Published : 07 May 2026, 12:03 AM
রাজধানীর বুকে এক অভূতপূর্ব দৃশ্য! প্রোটোকলের বাঁধা ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ির চালক হয়ে আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি সচিবালয় থেকে সরাসরি অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন।
জানা গেছে, তিনি নিজে গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন এবং সময়মতো সম্মেলন কেন্দ্রে পৌঁছান। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্যই এই ব্যতিক্রমী যাত্রা। প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি ছিল প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ।।
কাপ্তাইয়ের জেলেদের জন্য সুখবর, কৃষি কার্ডে সহায়তা পাবেন প্রায় ২৭ হাজার পরিবার