Published : 05 May 2026, 12:04 PM
নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। ৪ মে ইসির সচিব কে এম আলী নওয়াজ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন। এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেকোনো সময় গেজেট প্রকাশিত হতে পারে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গৃহীত হওয়ায়, নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করে। শনিবার রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং পরবর্তীতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আদালতের আদেশ অনুসারে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
আইন অনুযায়ী, আমরা তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করার সিদ্ধান্ত নিয়েছি।” সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এর মধ্যে ৪৯ জন সদস্য ইতোমধ্যেই শপথ নিয়েছেন। বর্তমান সংসদের আসন বিন্যাস অনুযায়ী, জামায়াতে ইসলামী সমর্থিত জোট ১৩টি নারী আসন পেয়েছে। জোটের ১২ জন প্রার্থী শপথ নিলেও, একটি আসন নিয়ে জটিলতা দেখা দেয়। জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
অন্যদিকে, নুসরাত তাবাসসুম সময়মতো আবেদন না করায় প্রথমে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন এবং আদালতের নির্দেশে কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়।।
কাপ্তাইয়ের জেলেদের জন্য সুখবর, কৃষি কার্ডে সহায়তা পাবেন প্রায় ২৭ হাজার পরিবার