Published : 19 Apr 2026, 11:09 PM
রাজধানীর মোহাম্মদপুর জুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। আজ রবিবার রাত আটটা থেকে শুরু হওয়া এই অভিযানে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, পুরো মোহাম্মদপুর এলাকাতেই এই অভিযান চালানো হচ্ছে এবং কোনো স্থান বাদ দেওয়া হবে না। ধারণা করা হচ্ছে, অন্তত রাত বারোটা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আজই প্রথম আলোতে ‘মোহাম্মদপুর কি ঢাকার সিটি অব গড’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে গত চার দশক ধরে চলা মোহাম্মদপুরের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খুন, দখল, চাঁদাবাজি—এসব যেন এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা।
সময়ের সাথে সাথে অপরাধের ধরণ বদলালেও অপরাধীরা এখনো সক্রিয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরে প্রায় অর্ধশত অপরাধী দল সক্রিয় রয়েছে, যার মধ্যে ১৭টি দল প্রধান। প্রতিটি দলে ১৫ থেকে ২০ জন করে সদস্য রয়েছে। এর আগে, রবিবার দিনভর তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকার ১৬ জন, শেরেবাংলা নগর থানার ৭ জন, আদাবর থানার ৫ জন, তেজগাঁও থানার ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকার ২০ জন রয়েছে।
ডিএমপি সূত্র জানায়, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. হোসেন ওরফে শাকিল (২৫), মো. মিলন (৩৪), মো. নয়ন (২০), আব্দুল্লাহ আল মামুন (২৯), মোছা. রতনা (৩৫), মোছা. জেরিন (৩৫), মোছা. কুলসুম (৩০), মোছা. আছিয়া (৪০), মো. আবুল হাসনাত রিয়াত (১৮), মো. রাসেল রুবেল ইসলাম (৩১), মো. গোলাম দস্তগীর তিতাস (৪৫), মমিনুল ইসলাম (৩৩), মো. সাগর (২৫), শাকিল (২০), রাকিবুল হাসান (২৬), রোমান খাঁন (২০), স্বপন ব্যাপারী (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. নঞ্জু (৩৫), মো. শহিদুল ইসলাম (২২), মো. রাব্বি (২১), মো. সজল হাওলাদার (২২), খায়রুল আলম মিলন (২৫), ইয়াছিন (২১), আরব শাহী আরমান (২৩), মো. শাহিন (১৮), মো. আহাদ (১৮), মো. জোবায়ের ইসলাম (২১), মো. কালু ব্যাপারী (৪০), মো. রফিকুল ইসলাম (৪২), মনির হোসেন দিদার (৩৮), তানভীর ইসলাম (১৪), মো. পান্নান প্রধান (৩২), মো. শাহীন (৩৪), মো. ইমরান ফকির, মো. রুবেল হোসেন, মো. হেলাল (৩৭), মো. তারেক শরীফ (২৫), রুবেল (২৭), মো. তাহমিদুল ইসলাম (৪০), মো. সজিব, মো. আমজাদ হোসেন (৪০), মো. হৃদয় তানভীর (২৩), মো. হেলাল গাজী (৩০), মো. কাজিমুদ্দিন কাজল (৩৫), মো. হযরত আলী (৩০), মো. মিলন (২৫), মো. আকাশ মিয়া (২৪), মো. রবিউল মিয়া (২২), মো. আশিকুর রহমান (৩০), মোছা. মালা বেগম (৩৬), মো. সাজু মিয়া (৩৬), মো. আলমগীর (৪০) ও মো. ইমরান হোসেন ওরফে মারুফ (২২) উল্লেখযোগ্য। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আরও পড়ুনমোহাম্মদপুর কি ঢাকার ‘সিটি অব গড’১২ ঘণ্টা আগে।
ঈদের পশু বাজারে সরবরাহ ঠিক, দামও হাতের নাগালে; বৃষ্টিতে বিপাকে ক্রেতা-বিক্রেতা