Published : 19 Dec 2025, 04:02 AM
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই খবরটি জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘ভারতীয় প্রভাবের বিরুদ্ধে সংগ্রাম করা মহান বিপ্লবী ওসমান হাদি আল্লাহর কাছে শাহাদাত বরণ করেছেন।’ একইসাথে, ওসমান হাদীর ব্যক্তিগত ফেসবুক পেজেও এই বার্তাটি প্রকাশ করা হয়।
খবরে জানানো হয়েছে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে ওসমান হাদি গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঐ রাতেই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে, ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।
সৌদি জোটে যোগদানের কারণ কৌশলগত সম্পর্ক, ইরানকে লক্ষ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য