পাখি কলোনির বুকে নির্বিচারে গাছ কাটার ফলে বাসা-ডিম ধ্বংস: বন বিভাগের কঠোর পদক্ষেপ
বগুড়ার শেরপুরে এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের ঘটনা সামনে এসেছে।একটি পরিচিত ‘পাখি কলোনি’ এলাকায় নির্বিচারে গাছ কাটার ফলে পরিযায়ী শামুকখোলসহ অসংখ্য পাখির বাসা, ডিম এবং ছানা ধ্বংসের অভিযোগ উঠেছে।