সরকারি ভাতার নামে ইমাম-মুয়াজ্জিনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ: বিএনপি নেতার বিরুদ্ধে শোকজ
রংপুরের কাউনিয়ায় একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে।এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় বিএনপি কর্তৃক অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।