Published : 28 Apr 2026, 03:08 PM
যুদ্ধ থামানোর লক্ষ্যে ইরানের সর্বশেষ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা। এই সিদ্ধান্তের ফলে দুই মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধের প্রত্যাশা আবারও মলিন হয়ে গেছে। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, এবং মূল্যস্ফীতি বাড়ছে। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, আপাতত পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা স্থগিত রেখে আগে যুদ্ধবিরতি করা হোক এবং পারস্য উপসাগরের নৌ-চলাচল সংক্রান্ত জটিলতা নিরসন করা হোক। তবে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান হলো, পরমাণু নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না। একজন মার্কিন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করে জানান, ঠিক এই কারণেই গতকাল সোমবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের প্রস্তাব বাতিল করে দিয়েছেন। ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র ‘গণমাধ্যমে দর কষাকষি’ করবে না, তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে।
গত সপ্তাহান্তে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল হওয়ায় শান্তি আলোচনার প্রচেষ্টা বড় ধাক্কা খায়। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত দুই দিনে দুইবার ইসলামাবাদে ছিলেন। গতকাল তিনি রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সমর্থন চান। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা না যাওয়ায় এশীয় বাজারে আজ মঙ্গলবার সকালে তেলের দাম বেড়েছে। সিটি ইনডেক্স ও ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘তেল ব্যবসায়ীদের কাছে এখন কথার চেয়ে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলের অবাধ প্রবাহ বেশি জরুরি। বর্তমানে এই প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’ জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে মার্কিন অবরোধের কারণে অন্তত ছয়টি ইরানি তেলবাহী ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘সমুদ্রে জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত।
কিন্তু গত ২৪ ঘণ্টায় মাত্র সাতটি জাহাজ এই পথ ব্যবহার করেছে, যার একটিও বিশ্ববাজারের জন্য তেল বহন করছিল না। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, কী আছে তাতে ২৭ এপ্রিল ২০২৬ নিজ দেশে জনপ্রিয়তা হারাতে থাকায় বর্তমানে যুদ্ধের যৌক্তিকতা প্রমাণে অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন ট্রাম্প। অন্যদিকে, রুশ সংবাদমাধ্যমকে আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ট্রাম্প আলোচনার আগ্রহ দেখিয়েছেন। ইরানি কর্মকর্তাদের মতে, তাদের প্রস্তাবে ধাপে ধাপে আলোচনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করে পুনরায় আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে। এরপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবশেষে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কি ব্যর্থ হলো, চুক্তি না হওয়ার অর্থ কী দাঁড়াচ্ছে ২ ঘণ্টা আগে।
ইরানের সাথে চুক্তি প্রায় সম্পন্ন, হরমুজ প্রণালী খুলছে: ট্রাম্পের ঘোষণা