Published : 07 Aug 2026, 08:16 AM
দেশের জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ৫ হাজার টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কেনার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি বৃহস্পতিবার (৬ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গৃহীত হয়। এই অনুমোদনের মাধ্যমে দেশে আপৎকালীন এলপিজির চাহিদা মেটানো, বাজারে সরকারের অংশীদারিত্ব বৃদ্ধি করা এবং সামগ্রিক বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে। বিশেষত, স্পিড মার্কেটিং করপোরেশন (স্পিড গ্রুপ) থেকে আন্তর্জাতিক পথে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০০০ টন এলপিজি সংগ্রহের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
এই ক্রয়ের ক্ষেত্রে, এলপিজিতে প্রোপেনের পরিমাণ ৩৫% থেকে ৪০% এবং বিউটেনের পরিমাণ ৬০% থেকে ৬৫% থাকবে। সৌদি আরামকোর সিপি মূল্যের সাথে প্রতি মেট্রিক টনে অতিরিক্ত ৯৭ মার্কিন ডলার (সিএফআর ভিত্তিতে) দরে এলপিজি সংগ্রহ করা হবে। এছাড়াও, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মতো অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণের জন্য চারটি পৃথক প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে মোট ৮ কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।
এর মধ্যে যুক্তরাজ্যভিত্তিক ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে ২ কার্গো, অস্ট্রেলিয়াভিত্তিক গ্লোবাল ফুয়েল সাপ্লাইজ পিটিই লিমিটেড থেকে ২ কার্গো, মালয়েশিয়ার প্লেনটিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে ২ কার্গো এবং ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে আরও ২ কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।।
পদত্যাগ চাওয়ার গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান