Published : 07 Aug 2026, 02:16 AM
চট্টগ্রামের আনোয়ারায় এক রাজনৈতিক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলমের বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার প্রসঙ্গ টেনে দাবি করেন, জনগণের হাতেই পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, 'আপনারা কি ৩৬ জুলাই দেখেননি? তখন কীভাবে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল? আপনারা কি তখন দেখেননি, জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম?' বুধবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এই বক্তব্য দেন। এই সমাবেশটি জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে গণরায়, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত হয়। সমাবেশের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার এই মন্তব্য রয়েছে, যা তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেন। এই বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে আলোচনা শুরু হয়। ভিডিওতে জোবাইরুল আলম আরও বলেন, 'আমরা ইউএনওকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই; আপনারা কি ৩৬ জুলাই দেখেননি?' তিনি অভিযোগ করেন যে গণ-অভ্যুত্থানের সময় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।
তার মতে, রাষ্ট্রীয় প্রশাসনের সকল স্তরে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে... কেউ তখন প্রশাসনের পোশাক পরে ছিল না। বরং সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। উপজেলা, পুলিশ এবং থানা প্রশাসনে বিরোধী দলের কোনো প্রবেশাধিকার ছিল না। তিনি বর্তমান পরিস্থিতিতেও অভিযোগ করেন যে আনোয়ারা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন এখনো দলীয় স্বজনপ্রীতি করছে এবং এমপির নির্দেশনা ছাড়া কোনো ফাইল নড়ছে না। প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, 'আপনারা যদি আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চান, আমরা যেমন আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরতে দেব না, কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতেও দেব না ইনশাআল্লাহ।' এই সমাবেশে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল গনির সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় বিভিন্ন পক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর জোবাইরুল আলম জানান যে ভাইরাল হওয়া ভিডিওতে তার বক্তব্যের সম্পূর্ণ অংশ নেই।
তিনি আরও বলেন, জনগণের ক্ষোভ যেন আরও না বাড়ে। জুলাই আন্দোলনের সময়কার পরিস্থিতিকে মনে রেখে তিনি প্রশাসনের সঙ্গে এমন কোনো মুখোমুখি অবস্থান তৈরি করতে চান না। তিনি জোর দিয়ে বলেন, 'আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হোক।' আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানিয়েছেন যে অভিযোগের বিষয়ে তাদের কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ নেই। তবে অভিযোগ পেলে তারা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি আরও যোগ করেন, জনসম্মুখে দেওয়া বক্তব্য তাদের নিজস্ব বিষয় এবং এ বিষয়ে তার আর কোনো মন্তব্য নেই।।
পদত্যাগ চাওয়ার গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান