Published : 14 Jul 2026, 06:11 PM
চট্টগ্রাম শহরে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে সংঘটিত হামলা, ভাঙচুর এবং তাণ্ডবের ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হোক, যাতে দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হয়। ডা. শফিকুর রহমান আরও বলেন, "পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
লক্ষণগুলো একেবারেই ভালো নয়।" তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। জনগণের আত্মরক্ষার দায়িত্ব এখন নিজেদের নিতে হবে, কারণ একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে।
এই অপরাধীদের আসল পরিচয় কী?" যদিও তিনি পোস্টে হামলার ঘটনায় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করেননি।।
মার্কিন আক্রমণের ফলে ইরান 'প্রস্তর যুগে' প্রত্যাবর্তন: ট্রাম্পের দাবি