Published : 09 Jul 2026, 07:58 AM
হ্যারি কেইন কি এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে লাল কার্ডের বিষয়টি নিয়ে সাহায্য চাইবেন? মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই কি মেক্সিকো ম্যাচে ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসারের নিষেধাজ্ঞা উঠে যাবে? ফুটবল বিশ্বকাপে এমন অদ্ভুত আলোচনা চলছে। কিন্তু কোনো খেলোয়াড়ের নিষেধাজ্ঞার পেছনে ট্রাম্পের সম্পর্ক কী? বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ট্রাম্পের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। ফিফা নাকি ট্রাম্পের সরাসরি সুপারিশেই বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল মন্তব্য করেছেন যে, কেইন এখন ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইতে পারেন। টুখেল ফিফার সিদ্ধান্তের প্রতি ধারাবাহিকতা দেখতে চান এবং রসিকতা করে বলেন, ‘আমি মনে করি, ওটা (বালোগান) কোনো লাল কার্ড ছিল না।
কিন্তু ভিএআর (VAR) যুক্ত হওয়ায় এবং রেফারিদের পর্যালোচনার ফলে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়ে গেছে।’ টুখেল প্রশ্ন তোলেন, ‘এই সিদ্ধান্তের শেষ কোথায়? আমি নিয়মকানুন জানি না। আমাকে জিজ্ঞেস করা ভুল হবে। আমি শুধু অপেক্ষা করতে পারি এবং দেখতে চাই সামনে কী হয়।’ তিনি আরও প্রশ্ন তোলেন, হলুদ কার্ডের ক্ষেত্রেও একই প্রশ্ন—যেমন ডেক্লান রাইসের কার্ড বা মাইকেল ওলিসের হলুদ কার্ডের ক্ষেত্রে ফ্রান্স বা অন্য দল কি তা ফেরত পাবে, যা আসলে হলুদ কার্ডই ছিল না? টুখেল এই পুরো প্রক্রিয়ার সীমারেখা নিয়ে বিভ্রান্ত।
এদিকে, ইংল্যান্ডের জয়ের পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ হ্যারি কেইনের প্রশংসা করে তাঁকে ‘দুর্দান্ত খেলোয়াড়’ আখ্যা দেন। কেইন লাল কার্ডের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে তদবির করতে পারেন কিনা, তা জানতে চাইলে টুখেল রসিকতা করে বলেন, ‘হতে পারে, এখান থেকে শুরু হতে পারে।’ টুখেল শেষ করেন, ‘কোথায় সীমারেখা টানতে হবে, সেটাই আমার প্রশ্ন। আমার কাছে এর কোনো উত্তর নেই। এখন এর শেষ কোথায় হবে? যদি এটি লাল কার্ড না হয়, তবে কি আমরা আপিল করব? আমরা কি মনে করি এটি লাল কার্ড নয়, নাকি অন্য কেউ তেমনটা মনে করে? এর শুরু কোথায় আর শেষ কোথায়?’।
হরমুজ প্রণালীতে সংঘাত: ইরানের পাল্টা আক্রমণে কুয়েত ও বাহরাইনে হামলা, যুদ্ধবিরতি কি ভঙ্গ হলো?