Published : 09 Jul 2026, 08:51 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল করা হয়েছে। তিনি আরও জানান যে তেহরানের সঙ্গে তিনি আর কোনো প্রকার যোগাযোগ রাখতে চান না। একইসঙ্গে ট্রাম্প ইরানের নেতৃত্বকে 'অসুস্থ মানুষ' বলে আখ্যা দিয়েছেন। তুরস্কের আঙ্কারায় ন্যাটো নেতাদের সম্মেলনে ট্রাম্প আরও দাবি করেন, তিনি তার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প মাদ্রিদকে ন্যাটোর একটি 'ভয়াবহ অংশীদার' হিসেবে অভিহিত করেন।
সম্প্রতি হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণ করে এবং ইরানের তেল বিক্রির ছাড়ও প্রত্যাহার করে। সমঝোতা স্মারকটি সত্যিই বাতিল হয়েছে কিনা—এই প্রশ্নের জবাবে ট্রাম্প মন্তব্য করেন, 'এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মতে, এখানেই শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চাই না। তারা জঘন্য।
তারা অসুস্থ এবং তাদের নেতৃত্ব দিচ্ছে অসুস্থ মানুষ।' ট্রাম্প আরও যোগ করেন, 'আমার দৃষ্টিতে, তাদের সঙ্গে আলোচনা করা কেবল সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।'।
মিসর-আর্জেন্টিনা ম্যাচের সম্প্রচারে দায়িত্বে থাকা গাজার প্রবীণ নেতাকে হত্যা করল ইসরায়েল