Published : 12 Jun 2026, 10:02 PM
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে মন্ত্রিসভার সদস্যদের জন্য দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। রাজ্য সচিবালয় নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দপ্তর বণ্টন জানানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, পার্বত্য বিষয় এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে নিলেন। নবান্নের এই ঘোষণায় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও তাদের নির্দিষ্ট দায়িত্ব জানানো হয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্বে স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্যের দায়িত্বে তাপস রায়, স্বাস্থ্য বিভাগে শারদ্বত মুখোপাধ্যায়, উচ্চশিক্ষা বিভাগে জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুলশিক্ষা বিভাগে দীপক বর্মণ, পরিবহন ও শ্রম বিভাগে অর্জুন সিং এবং কৃষিমন্ত্রীর দায়িত্বে দুধকুমার মণ্ডল নিযুক্ত হয়েছেন। মালতী রাভা রায় নারী, শিশু ও সমাজকল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন।
ক্রীড়া, যুবকল্যাণ ও ক্রেতাসুরক্ষামন্ত্রী হিসেবে ইন্দ্রনীল খাঁ দায়িত্ব পালন করবেন। পর্যটন ও কল্যাণের দায়িত্বে শঙ্কর ঘোষ এবং খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্বে চক্রবর্তী নিযুক্ত হয়েছেন। বনমন্ত্রীর পদে মনোজ ওঁরাও এবং সেচ ও জলপথ দপ্তরের দায়িত্বে অরূপ কুমার দাস। জনস্বাস্থ্য, পূর্ত ও কারিগরি এবং প্রাণিসম্পদ উন্নয়নের দায়িত্বে অজয় কুমার পোদ্দার ও রাজেশ মাহাতোকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীদের মধ্যে জোয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন, হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা, আনন্দময় বর্মণ পরিবহন ও অর্থ, অশোক দিন্দা কৃষি বিপণন, নদীয়ার চাঁদ বাউরি পূর্ত, বিশাল লামা স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক, শান্তনু প্রামাণিক খাদ্য ও সরবরাহ এবং মৌমিতা বিশ্বাস মিশ্র শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও উমেশ রাই সংসদীয় বিষয়ক, পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি, কৌশিক চৌধুরী স্কুলশিক্ষা, ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য ও কারিগরি, দিবাকর ঘরামি সমবায় এবং অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
একসময়ের গৃহপরিচারিকা কলিতা মাঝি আবাসন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। অন্যান্য মন্ত্রীদের মধ্যে গার্গি দাস ঘোষ বিদ্যুৎ, বিরাজ বিশ্বাস আইন ও বিচার, দীপংকর জানা ভূমি ও ভূমি সংস্কার এবং সুন্দরবন আর সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এর আগে গত ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আরও পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ করেন। তাঁদের মধ্যে দিলীপ ঘোষ পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ; অগ্নিমিত্রা পাল পৌর ও নগর উন্নয়ন; নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন; অশোক কীর্তনিয়া খাদ্য ও সরবরাহ এবং ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব পান। ২৩ ও ২৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে বিজেপি।।