Published : 23 May 2026, 07:47 PM
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘নূর নিউজ এজেন্সি’ সূত্রে খবর, ওয়াশিংটন ও তেহরান ইসলামাবাদের মাধ্যমে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরানের ১৪-দফা প্রস্তাবের ভিত্তিতে বেশ কয়েকবার বার্তা আদান-প্রদান হয়েছে। তিনি বলেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতামত হাতে পেয়েছি এবং এখন সেটি পর্যালোচনা করা হচ্ছে।
” পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ইরান সফরকালে বাঘাই এই মন্তব্য করেন। জানা গেছে, ওয়াশিংটন ও তেহরানের এই আলোচনায় ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। ইরানের পক্ষ থেকে সর্বশেষ শান্তি প্রস্তাবে লেবাননসহ সকল যুদ্ধক্ষেত্রেই অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
একইসাথে, ইরানের কাছাকাছি অবস্থিত এলাকাগুলো থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে হওয়া সকল ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে।।
তেহরানের শান্তি প্রস্তাবের উত্তরে যুক্তরাষ্ট্র কী ভাবছে? ইরানের প্রতিক্রিয়া জানালেন ইসমাইল বাঘাই