Published : 23 May 2026, 02:41 PM
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘নূর নিউজ এজেন্সি’ জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান ইসলামাবাদের মাধ্যমে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরানের ১৪-দফা প্রস্তাবের ভিত্তিতে বেশ কয়েকবার বার্তা আদান-প্রদান হয়েছে। তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের মতামত হাতে পেয়েছি এবং তা গুরুত্বের সাথে বিবেচনা করছি।
” পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ইরান সফরের সময় বাঘাই এই মন্তব্য করেন। ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। ইরানের পক্ষ থেকে সর্বশেষ শান্তি প্রস্তাবে লেবাননসহ সকল যুদ্ধক্ষেত্র থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
একইসাথে, ইরানের কাছাকাছি অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সরিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে।।
তেহরানের শান্তি প্রস্তাবের উত্তরে যুক্তরাষ্ট্র কী ভাবছে? ইরানের প্রতিক্রিয়া জানালেন ইসমাইল বাঘাই