Published : 16 May 2026, 12:56 PM
গত ২৪ ঘন্টায় (১৪ মে সকাল ৮টা থেকে ১৫ মে সকাল ৮টা পর্যন্ত) হামের প্রকোপে সারাদেশে আরও ১২টি শিশুর জীবনহানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, একই সময়ে ১ হাজার ১৯২ জন নতুন শিশু হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ল্যাবরেটরি পরীক্ষায় হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও, হামের মতো উপসর্গ নিয়ে আরও ৩৭৭ জন শিশুর জীবন প্রদীপ নিভে গেছে। সব মিলিয়ে, এই বছর হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৪৫১ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৭ হাজার ৪১৬ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে জানা গেছে, সারাদেশে ৫৫ হাজার ৬১১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৩৬ হাজার ০৫৫ জন প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।।
বেইজিং-ওয়াশিংটনে বড় চুক্তি: তেল ও বোয়িং জেট কিনবে চীন, হরমুজ প্রণালীও খুলতে রাজি, জানালেন ট্রাম্প