Published : 09 May 2026, 12:03 AM
লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এইলাতে হঠাৎ করেই পর্যটকদের হোটেল বুকিং বাতিল করা হয়েছে। জানা গেছে, মার্কিন সেনাদের আবাসনের ব্যবস্থা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের 'চ্যানেল ২৪' জানিয়েছে, বুধবার রাত থেকে পর্যটকরা হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে বাতিল হওয়ার বার্তা পেতে শুরু করেন।
গ্রীষ্মকালীন ছুটির জন্য বুক করা শত শত রুম বাতিল হওয়ায় পর্যটকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক ইসরায়েলি নাগরিক বিদেশ ভ্রমণের পরিবর্তে এইলাতে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন সেখানেও তাদের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না।
একটি হোটেল চেইনের সূত্র জানিয়েছে, এইলাত এলাকায় সামরিক তৎপরতা সংশ্লিষ্ট মার্কিন সেনাদের জন্য সমস্ত কক্ষ আগে থেকেই সংরক্ষণ করা হয়েছে। ইসরায়েলি নিউজ পোর্টাল 'ওয়াল্লা' জানায়, সম্ভাব্য ইরান যুদ্ধের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বর্তমানে প্রায় ৬ হাজার মার্কিন সেনা ও নিরাপত্তা কর্মী ইসরায়েলে মোতায়েন করা হয়েছে।।
ইরানের হুঁশিয়ারি: কূটনীতির বদলে কেন যুক্তরাষ্ট্র বেছে নেয় যুদ্ধের পথ?