Published : 08 May 2026, 10:04 PM
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের সামরিক বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, “কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হলেই কি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকে পড়ে? এটা কি কেবল চাপ তৈরির কৌশল, নাকি কোনো গোপন ষড়যন্ত্রের অংশ? কেউ কি মার্কিন প্রেসিডেন্টকে আবারও নতুন কোনো সংকটে ফেলতে চাইছে?” আরাগচি আরও বলেন, “কারণ যাই হোক, এর ফল সবসময় একই রকম—ইরানিরা কখনোই চাপের কাছে নতি স্বীকার করবে না, বরং কূটনীতি বারবার ব্যর্থ হবে।
” সম্প্রতি সিআইএ-র দেওয়া কিছু গোয়েন্দা রিপোর্টের সমালোচনা করে তিনি বলেন, “সিআইএ ভুল তথ্য দিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং উৎক্ষেপণ ক্ষমতা ২০শে ফেব্রুয়ারির চেয়ে ৭৫ শতাংশ কমেনি, বরং বেড়েছে প্রায় ১২০ শতাংশ। আর আমাদের জনগণের সুরক্ষার জন্য আমরা ১০০০ শতাংশ প্রস্তুত!” হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর হামলায় ইরানি জাহাজের ক্ষয়ক্ষতি এবং দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর প্রকাশের পরপরই এই কঠোর বার্তা দিয়েছেন আরাগচি।
।
মার্কিন সেনাদের জন্য এইলাতে পর্যটকদের বুকিং বাতিল, হতাশায় পর্যটকরা