Published : 08 May 2026, 12:04 PM
দীর্ঘ ২৩ দিনের অচলাবস্থা কাটিয়ে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আজ শুক্রবার সকালে আবার চালু হয়েছে। সৌদি আরব থেকে আসা ১ লক্ষ টন অপরিশোধিত তেলবাহী চীনা জাহাজ ‘নিনেমিয়া’ ৬ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এই প্রক্রিয়া শুরু হয়। লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস করে রিফাইনারিতে প্রায় ১৬ হাজার টন তেল পৌঁছানোর পর সকাল ৮টা ২০ মিনিটে পরিশোধন কাজ পুরোদমে শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত দৈনিক ৪০০০ থেকে ৪৫০০ টন তেল পরিশোধন করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ইস্টার্ন রিফাইনারির অপারেশন বিষয়ক মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ‘আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। পর্যাপ্ত তেল আসার সাথে সাথেই পরিশোধন প্রক্রিয়া শুরু করা হয়েছে।’ তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে শনিবার থেকে প্রয়োজন অনুযায়ী পরিশোধিত তেল সরবরাহ করা সম্ভব হবে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর সাময়িক বন্ধত্বের কারণে ক্রুড অয়েলবাহী জাহাজগুলো সৌদি বন্দরে আটকে পড়ায় গত ১৫ এপ্রিল থেকে এই শোধনাগারটি বন্ধ ছিল।
পরবর্তীতে, বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি ১ লক্ষ টন ক্রুড অয়েল নিয়ে যাত্রা শুরু করে এবং ৬ মে চট্টগ্রামে এসে পৌঁছায়।।
সরকার গড়তে ব্যর্থ থালাপতি বিজয়! সামান্য ত্রুটিেই কি শেষ হলো স্বপ্ন?