Published : 08 May 2026, 11:07 AM
“ছোটবেলায় একটু দুরন্ত ছিল, তবে সবসময় হাসি-খুশি আর মিশুক। সবার সাথে প্রাণ খুলে কথা বলত, আনন্দ করত। তবে দুষ্টুমি করার জন্য আমার কাছে মাঝে মাঝে বকুনিও খেত,” মেয়ে কেয়া পায়েলের কথা বলতে বলতে স্মৃতিচারণ করছিলেন মা চম্পা বেগম। সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে মেহরীন চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। এই চরিত্রেই তিনি মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০২৫-এ সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন। আরও পড়ুন: মায়ের স্বাস্থ্য পরীক্ষাই হোক এবারের উপহার, ০৬ মে ২০২৬। ধারাবাহিকটিতে কেয়া পায়েলকে দেখা যায় বাড়ির লক্ষ্মী বউ ও আদরের মেয়ে হিসেবে। কিন্তু বাস্তবেও কি তিনি এত লক্ষ্মী? জানতে চাইলে কেয়া পায়েলের মা বলেন, “ও একটু চঞ্চল করলেও খুব যত্নশীল। ওর মনটা খুবই নরম।
কেয়া আমার বন্ধুর মতো। অনেক সময় আমি ওর কাছে পরামর্শ নিই। যেকোনো সমস্যা ও খুব সুন্দরভাবে সমাধান করে।” মা মনে করেন, পারিবারিক জীবনে কেয়া পায়েল এমন একটি মেয়ে হওয়ায় ‘এটা আমাদেরই গল্প’র মেহরীন চরিত্রটি আরও প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। কথার মাঝে কেয়া পায়েল নিজেই জানালেন, পর্দার মেহরীনের মতো বাস্তবেও তিনি রান্না করতে ভালোবাসেন। খিচুড়ি ও গরুর মাংস তার পছন্দের খাবার, এবং তিনি বাঙালি যেকোনো পদ রাঁধতে পারেন। রান্নার হাতেখড়ি মায়ের কাছেই পেয়েছেন। আরও পড়ুন: তাসনিয়া ফারিণের মা স্কুলের জানালায় কেন ওড়না বেঁধে রাখতেন? ০৫ মে ২০২৬। ছোটবেলার দুরন্তপনা নিয়ে জানতে চাইলে মা-মেয়ে দুজনেই হেসে ওঠেন।
পরে কেয়া বলেন, “বেশি দুষ্টুমি করলে মা বকা দিতেন, আর কয়েকবার গাছের সাথে বেঁধেও রেখেছিলেন!” তবে মা আবারও বলেন, “দুষ্টুমি ছাড়া বাকি সব বিষয়ে ও খুব লক্ষ্মী ছিল।” কেয়া পায়েল যোগ করেন, “আমি খুব গল্প করতে ভালোবাসি।” তিন ভাই-বোনের মধ্যে কেয়া পায়েল বড়। ছোটবেলা থেকেই মা কেয়া পায়েলকে সারপ্রাইজ দিতে ভালোবাসেন। একবার ঈদে কী হয়েছিল জানেন? কেয়া পায়েল তাদের নিজেদের বাসায় ঘুমাতে গিয়েছিলেন, পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তিনি নানাবাড়িতে! “ঘুম থেকে উঠে আমি কী যে অবাক হয়েছিলাম!” ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্ব চম্পা বেগম মনোযোগ দিয়ে দেখেন। কেয়া পায়েল বলেন, “নাটকে আমার অভিনয় দেখে যতটা না মা খুশি হয়েছেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন আত্মীয়স্বজনের ফোন পেয়ে। আসলে প্রতিটি পর্ব প্রচারের পর এত মানুষজন আম্মুকে ফোন করত যে এতেই তিনি খুব খুশি হতেন।” আরও পড়ুন: কোন শিশুরা পরবর্তী জীবনে সফল ও সুখী হয়, হার্ভার্ডের ৭৫ বছরের গবেষণা কী বলছে জানুন, ০৭ মে ২০২৬।।
সরকার গড়তে ব্যর্থ থালাপতি বিজয়! সামান্য ত্রুটিেই কি শেষ হলো স্বপ্ন?