Published : 06 May 2026, 05:05 PM
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে ফিফটি এবং তৃতীয় ম্যাচে ৩৩ রানের ইনিংস খেলার সুবাদে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। আর এই সাফল্যের প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। হৃদয় দুই ধাপ এগিয়ে এখন র্যাঙ্কিংয়ের ৩৭তম স্থানে। শুধু তাই নয়, টাইগার দলনেতা লিটন দাসও উন্নতি করেছেন। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ২৬ রান করা লিটন এক ধাপ এগিয়ে ৫২তম অবস্থানে পৌঁছেছেন।
এই মুহূর্তে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। আরও পড়ুন: বাংলাদেশে নতুন ইতিহাস গড়তে চান সিমন্স। কিউইদের বিপক্ষে বল হাতে দারুণ পারফর্ম করা বাংলাদেশি পেসার ও স্পিনাররাও আইসিসি র্যাঙ্কিংয়ে পুরস্কৃত হয়েছেন। স্পিনার মেহেদী হাসান এক ধাপ এগিয়ে এখন তালিকার ১৭ নম্বরে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এক লাফে নয় ধাপ উপরে উঠে তিনি এখন বোলারদের তালিকায় ৫৪তম স্থানে! সিরিজের কঠিন মুহূর্তে ব্রেকথ্রু এনে দেওয়া এবং কিপ্টে বোলিংয়ের কারণে শরীফুল এই বিশাল লাফ দিতে পেরেছেন।
নিউজিল্যান্ড সিরিজে না খেলার কারণে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে গেছেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ১০ ধাপ এগিয়ে ৫১ নম্বরে এবং লেগ স্পিনার ইশ সোধি ৪ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টিতে ১৬৫ উইকেট শিকার করা সোধি এখন নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী। আরও পড়ুন: শূন্য রানে ১০ উইকেট, ১০ জনই বোল্ড—ক্রিকেটের এক অবিশ্বাস্য গল্প। ০৬ মে ২০২৫।
ভারতবর্ষের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা: পরমাণু শক্তিধর দেশের তালিকায় আরও এক ধাপ এগিয়ে?