Published : 04 May 2026, 06:03 PM
ইরান দাবি করেছে, হরমুজ প্রণালীর কাছাকাছি তাদের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) থামার সংকেত অমান্য করার পরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, জাস্ক দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। ঠিক এমন সময়ে এই হামলার খবর প্রকাশ্যে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিয়ে যাবে।
এই লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইতোমধ্যেই বিশাল সামরিক প্রস্তুতি নিয়েছে। জানা গেছে, প্রায় ১৫ হাজার সৈন্য, ১০০টির বেশি স্থল ও নৌ-বিমান, যুদ্ধজাহাজ এবং ড্রোন এই অভিযানে অংশ নেবে। তবে, ওয়াশিংটন থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
এই ঘটনা আন্তর্জাতিক জলসীমায় নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।।