Published : 16 Apr 2026, 11:06 AM
বাংলা নববর্ষের উদযাপনে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করলো এক মনোমুগ্ধকর ‘বৈশাখী আড্ডা’। “নব আনন্দে জাগো, নববর্ষের আহ্বানে” এই মন্ত্রে দীক্ষিত হয়ে ১৪ই এপ্রিল সকাল আটটায় জেলা প্লেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত অনুষ্ঠান। সভাপতি আসিফ আহমেদের সঞ্চালনে শুরু হওয়া এই আয়োজনে ছিল গান, কবিতা আর মজার সব রম্যকথন। ঐতিহ্যবাহী পান্তাভাত আর হরেক রকম ভর্তার সমাহার যেনো বাঙালি সংস্কৃতির প্রতি এক নিবেদন। বেগুনভর্তা, বেগুন ভাজা, আলুভর্তা, টমেটোভর্তা, শুঁটকিভর্তা, রসুনভর্তা – প্রায় দশ রকমের লোভনীয় ভর্তা রসনা তৃপ্ত করে তোলে। উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি সুমন নূর তাঁর শৈশবের নববর্ষের স্মৃতিচারণ করে বলেন, “ছোটবেলার নববর্ষ ছিল আনন্দের বন্যা। মেলা, নাগরদোলা আর আমের ভর্তার স্বাদ আজও মনে পড়ে।
” তিনি বন্ধুসভাকে এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান। উপদেষ্টা মাহফুজুর রহমান বলেন, “বন্ধুসভা সবসময় বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। আমাদের এই আয়োজন সকল অশুভ শক্তিকে রুখে দেবে।” এছাড়াও তিনি তাঁর জীবনের বৈশাখী উৎসবের নানা স্মৃতি তুলে ধরেন। প্রাক্তন সভাপতি উম্মে ফারহিন বলেন, “নতুন বছর আমাদের জীবনে আনুক নতুন আশা, নতুন সংকল্প। আমরা সবসময় একসাথে থাকব, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব।” বন্ধু আনিকা ইসলাম বলেন, “অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়াটা দারুণ।
পান্তা-ভর্তার আয়োজন যেন শৈশবের দিনগুলোকে ফিরিয়ে আনলো।” এরপর সকলে মিলে মেলা ঘুরে বেড়ান। এই বৈশাখী আড্ডাটির সমন্বয়ক ছিলেন সহসভাপতি মো. শিমুল। এসময় সাধারণ সম্পাদক সানি তামজীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র কুরী, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাতেমা কানিজ, কার্যনির্বাহী সদস্য রুমাইয়া সুলতানা, বন্ধু মাজেদ, আনিকা, মালিহা, সামান্তা, বাপ্পিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সহসভাপতি, নোয়াখালী বন্ধুসভা।।
ইরানে নেই নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি: সৌদি সূত্র জানাল চাঞ্চল্যকর তথ্য