Published : 31 Mar 2026, 05:08 PM
ঈদের সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে নানা তথ্য ভেসে বেড়াচ্ছে। কেউ বলছেন সিনেমাগুলো দারুণ ব্যবসা করছে, আবার কেউবা বাড়িয়ে বলছেন। এই বিষয় নিয়ে নায়ক ওমর সানী ক্ষুব্ধ হয়েছেন এবং সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি, সিনেমার আয় নিয়ে কয়েকজন রসিকতাও করেছেন। ওমর সানী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শুনেছি ঈদের সিনেমাগুলোর ব্যবসার রিপোর্ট—কোনোটা ২ কোটি, কোনটা ৩ কোটি, ৫ কোটি, ১০ কোটি টাকা আয় করেছে। আমিও বলি টাকা নিয়ে…’ বাক্যটি শেষ না করেই তিনি থামিয়ে দেন। এই পোস্টে নানা ধরনের মন্তব্যে উত্তেজিত হয়েছেন এই অভিনেতা। চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু লিখেছেন, ‘বস, এদের সাথে বাজে কথা বলবেন না।’ আফসানা আক্তার নামের এক ভক্ত লিখেছেন, ‘আপনি নায়ক হিসেবে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা বেতন নিতেন।
এখনকার নায়কদের বাজেট ৩ কোটি! আপনার পুরনো দিনের কথা বাদ দিন। এখনকার নায়কের টাকা দিয়ে সেই আমলে ৫০টা সিনেমা বানানো যেত। লিখলেই কি টাকা আসে? আমরা তো সিনেমা বানাই!’ জবাবে ওমর সানী লিখেছেন, ‘আমি তখন কত টাকা পেতাম, আপনার বাবাকে জিজ্ঞাসা করুন।’ শাহিন আলম নামের এক ভক্ত মজা করে লিখেছেন, ‘আপনার শেষ সিনেমা “ডেডবডি” ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। এটা বিশ্বাস হয়!’ ওমর সানী এর উত্তরে বলেছেন, ‘এটা হতেই পারে না।’ আরও পড়ুন: ‘সাহস থাকলে আমার সাথে কথা বলুন’: ওমর সানী ০৯ ডিসেম্বর ২০২৫ – মূলত ‘ডেডবডি’ সিনেমার আয় ছিল কয়েক লাখ টাকা। সেই সময় ‘ডেডবডি’র প্রযোজক মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিনেমার বাজেট ছিল মাত্র ৫৫ লাখ টাকা। তিনি বলেছিলেন, ‘আমি টেলিভিশন ও ইউটিউব স্বত্ব বিক্রি করে চোখ বন্ধ করে ৩০ লাখ টাকা পাব। ভারতে স্বত্ব বিক্রি করে আরও ১০ লাখ টাকা।
৪০ লাখ টাকা তো এখানেই উঠে আসবে। এছাড়াও তিনটি স্পনসর ছিল। সব মিলিয়ে এই ছবি থেকে ১-২ লাখ টাকা লাভ হলেও করব।’ আরও পড়ুন: ‘দূরে থেকেও আমরা কাছেই’, মৌসুমীকে নিয়ে ওমর সানীর কথা ০৩ নভেম্বর ২০২৫ – এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা—রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, মেহেদী হাসানের ‘রাক্ষস’ ও রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। সিনেমাগুলোতে অভিনয় করেছেন শাকিব খান, আফরান নিশো, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর-এর মতো জনপ্রিয় তারকারা। মুক্তির পর থেকেই সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাগুলোর আয়-ব্যয় নিয়ে বিভিন্ন তথ্য আসছে।।