Published : 23 Feb 2026, 05:05 AM
বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও পরিবর্তন আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ রবিবার সেনা সদর দপ্তর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর দায়িত্ব থেকে সরিয়ে সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব নেবেন।
এর আগে এই পদে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের পদটিও পরিবর্তন করা হচ্ছে।
ডিজিএফআই-এর বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করা হবে। এম অ্যান্ড কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক করা হচ্ছে।।
ইরানে নেই নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি: সৌদি সূত্র জানাল চাঞ্চল্যকর তথ্য