Published : 03 Feb 2026, 03:05 PM
আজকাল ইউটিউব থেকে শুরু করে সামাজিক মাধ্যমগুলোতে অনেকেই নিজস্ব কনটেন্ট তৈরি করে উপার্জন করছেন। তবে, প্রায়শই সঠিক জ্ঞান আর দিকনির্দেশনার অভাবে মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে সাংবাদিক ও লেখক মিজানুর রহমান নিয়ে এসেছেন তাঁর নতুন বই ‘কনটেন্ট ক্রিয়েটর’। এই বইটিতে কোনো রকম সাহায্য ছাড়াই কিভাবে আকর্ষণীয় এবং মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা যায়, তা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। বইটিতে কনটেন্টের ধারণা নির্বাচন থেকে শুরু করে কিভাবে ট্রেন্ড বিশ্লেষণ করতে হয়, তার বিজ্ঞানসম্মত পদ্ধতি আলোচনা করা হয়েছে। এটি কনটেন্ট নির্মাতাদের সময়োপযোগী এবং উপযুক্ত বিষয় নির্বাচন করতে সহায়ক হবে।
শুধু তাই নয়, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখার কৌশল, প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনভিত্তিক সংবাদমাধ্যমে মাল্টিমিডিয়া টিম এবং কনটেন্ট পরিচালনার খুঁটিনাটি বিষয়ও এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মেধাস্বত্ব আইন, কমিউনিটি গাইডলাইন এবং কিভাবে কনটেন্টকে লাভজনক ব্যবসায় রূপান্তরিত করা যায়, সে বিষয়েও বইটিতে বিস্তারিত তথ্য রয়েছে। কনটেন্ট নির্মাতাদের জন্য সেরা ১০০টি এআই টুলস এবং ট্রেন্ড বিশ্লেষণ করার জন্য ১০০টি গুরুত্বপূর্ণ টুলসের সন্ধানও এখানে পাওয়া যাবে। এছাড়াও, বিনামূল্যে বিভিন্ন ডিজিটাল রিসোর্স ব্যবহারের নিয়মাবলী এবং একজন সফল ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য ধাপে ধাপে গাইডলাইনও এই বইয়ে রয়েছে। টাইমস পিআর পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটির মূল্য ৬৬৭ টাকা। বইটি বিভিন্ন বইয়ের দোকান এবং বুকস কর্নারের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
মিজানুর রহমান মনে করেন, যারা কনটেন্ট তৈরিকে দীর্ঘমেয়াদী পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য বইটি একটি মূল্যবান বিনিয়োগ। এটি কেবল একটি বই নয়, বরং একটি সফল ক্যারিয়ার গড়ার সম্পূর্ণ গাইডলাইন। কনটেন্টের প্রাথমিক ধারণা থেকে শুরু করে উপার্জনের পথ পর্যন্ত প্রতিটি বিষয় এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যা একজন নির্মাতাকে সাফল্যের দিকে নিয়ে যেতে সহায়ক হবে।।
মহাকাশের গভীরে ইউরেনিয়ামের জন্ম: তারাদের বিস্ফোরণে কি তৈরি হয়েছিল এই মৌল?