Published : 15 Jan 2026, 05:06 PM
সুখ কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, বরং এটি একটি দৈনন্দিন অভ্যাস। আপনি কতটা সুখী হবেন, তা অনেকাংশে নির্ভর করে আপনার নিজের দৃষ্টিভঙ্গির ওপর। সুখ মানে এই নয় যে আপনার সবকিছু নিখুঁত হতে হবে অথবা সবকিছু আপনার হাতের মুঠোয় থাকতে হবে। বরং, ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে নেওয়াই হলো আসল সুখ। ১. সম্পর্কের বন্ধনই আসল সম্পদহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৮৫ বছরের একটি গবেষণা বলছে, জীবনে ধনী হওয়া বা কর্মজীবনে সফল হওয়ার চেয়েও পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালোবাসা, বিশ্বাস এবং নির্ভরতার সম্পর্ক সুখের সবচেয়ে বড় মাপকাঠি। ২. যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকুনপ্রতিদিন অন্তত একটি জিনিসের জন্য হলেও মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা চর্চা করলে মন ধীরে ধীরে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পায়। একটি ইতিবাচক মন সুখী হতে অনেক বেশি সক্ষম।
কৃতজ্ঞতা মনকে শান্ত করে এবং আনন্দ বৃদ্ধি করে। ৩. গুণগত মানের ওপর জোর দিনপরিমাণ নয়, বরং আপনার জীবনে এমন একজন মানুষ অবশ্যই থাকুন, যিনি আপনার সত্যিকারের আপনজন। নিজের বন্ধুত্বের বৃত্ত ছোট রাখুন। সুস্থ সামাজিক সম্পর্ক বজায় রাখুন, তবে প্রয়োজনে নিজেকে রক্ষা করার জন্য দেয়াল তৈরি করতে দ্বিধা করবেন না। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। সুস্থ শরীর ও ইতিবাচক মন – এই দুটোই সুখের কেন্দ্রবিন্দু। প্রিয়জনদের সাথে ‘গুণগত’ সময় কাটান। আরও পড়ুনসুখী সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর যে ৮টি আচরণ এড়িয়ে চলা উচিত২৩ ডিসেম্বর ২০২৫ ৪. ধীরেসুস্থে জীবনযাপন করুন‘স্লো লিভিং’ আপনাকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়, যা মনকে শান্ত করে।
এটি জীবনের তাড়াহুড়ো ও মানসিক চাপ কমিয়ে স্বস্তি এনে দেয়। যেকোনো কিছুর সাথে ধীরে ধীরে চললে (সে মানুষ হোক বা বস্তু, অথবা অভ্যাস) সেগুলোর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হয়। ছোট ছোট আনন্দগুলো আপনার চোখে ধরা পড়ে। নিজের প্রয়োজন ও অনুভূতি বোঝার সুযোগ পাওয়া যায়, যা আপনাকে আত্মতৃপ্ত ও সুখী করে। ৫. সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দিনকিছু জিনিস আমাদের হাতে থাকে না – এটা মেনে নিলে জীবন অনেক সহজ হয়ে যায়। কোনো কিছু ছেড়ে দিতে পারা অথবা চলে যেতে দেওয়াও মানসিক শান্তির একটি অংশ। সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া পরিহার করুন, নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং চলে যেতে দেওয়ার শক্তিকে উদযাপন করুন। সূত্র: হেলথলাইন আরও পড়ুনবয়স বাড়ার সাথে সাথে কিভাবে আরও সুখী হবেন১০ নভেম্বর ২০২৫।