Published : 05 Feb 2026, 11:07 AM
নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি। দুই লেগের সেমিফাইনালে প্রথম ম্যাচে সিটির জয় ছিল ২-০ গোলে। এই জয়ের মাধ্যমে পেপ গার্দিওলার দল আট বছর পর লিগ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে। মিকেল আরতেতার দল মঙ্গলবার রাতে চেলসিকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। এর আগে ২০১৮ সালে এফএ কাপের ফাইনালে শেষবার সিটি-আর্সেনাল একে অপরের বিপক্ষে লড়েছিল। সেই সময় আরতেতা ছিলেন সিটির সহকারী কোচ। প্রিমিয়ার লিগে গত কয়েক সিজনে সিটি ও আর্সেনাল নিয়মিতভাবে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকলেও, সরাসরি ফাইনালে দেখা মেলা ভার। ২০২৩ সালে কমিউনিটি শিল্ডে দেখা গেলেও, গত পাঁচ বছরে এফএ কাপ বা লিগ কাপের ফাইনালে এই দুই দলের সাক্ষাৎ হয়নি। মূলত, আর্সেনালই ফাইনালে পৌঁছাতে পারেনি।
আরও পড়ুন‘সেরা ভিটামিন’ হাতে পেল আর্সেনাল, বার্সেলোনা তাকিয়ে ফাইনালে০৪ ফেব্রুয়ারি ২০২৬ আর্সেনাল এই নিয়ে মোট ৮ বার লিগ কাপের ফাইনালে উঠেছে, জিতেছে মাত্র দুইবার। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি ৯ বার ফাইনালে উঠে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৭-১৮ মৌসুমের ফাইনালে সিটি আর্সেনালকে ৩-০ গোলে পরাজিত করেছিল, যা গার্দিওলার অধীনে ম্যান সিটির প্রথম শিরোপা ছিল। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা (লিগে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে) আর্সেনালের সামনে এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ। লিগ কাপের ফাইনাল ম্যাচটি আগামী ২২ মার্চ ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে। ইতিহাদে গতকাল রাতে নামার আগেই সিটির অবস্থান ছিল বেশ সুবিধাজনক। গত মাসে হওয়া প্রথম লেগে নিউক্যাসলের মাঠে ২-০ গোলে জয় পেয়েছিল তারা। ঘরের মাঠেও স্বাগতিকেরা অতিথিদের সুযোগ দেয়নি। ওমর মারমুশের জোড়া গোলে ২৯ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
এরপর ৩২ মিনিটে তিজানি রেইডার্স আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেন। আরও পড়ুনমাছ ধরার শহরে গিয়ে যেভাবে জালে আটকে পড়ল সিটি২১ জানুয়ারি ২০২৬ বিরতির পর ৬২ মিনিটে আন্থনি অ্যালেঙ্গা একটি গোল শোধ করলেও, তা কেবল ব্যবধান কমিয়েছিল। এই ম্যাচের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যান সিটির মাঠে টানা ১২টি ম্যাচ হারল নিউক্যাসল। নিউক্যাসলের ইতিহাসে এক প্রতিপক্ষের মাঠে এত দীর্ঘ সময় ধরে হারের কোনো নজির নেই। ফাইনাল নিশ্চিত হওয়ার পর গার্দিওলা বলেন, ‘আমরা খুব খুশি। ১০ বছরে পাঁচটি লিগ কাপ ফাইনাল খেলা বড় অর্জন। শিরোপা জিতলে আরও জেতার আত্মবিশ্বাস আসে।’।
ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, “কোলম্যানকে নিয়ে আমি আশাবাদী”—প্রথম আলো