Published : 03 Feb 2026, 09:07 AM
বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (THE) প্রতি বছর বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করে। সম্প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ প্রকাশের পাশাপাশি মনস্তত্ত্ব (সাইকোলজি) বিষয়ে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাও প্রকাশ করেছে। এই তালিকায় আন্তর্জাতিক মান ও উৎকর্ষের বিচারে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে বিষয়ভিত্তিক কার্যকারিতা ও মানের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই তালিকাটি পাওয়া যাচ্ছে। ২০২৬ সালের র্যাঙ্কিংয়ে ৬৪টি দেশ ও অঞ্চল থেকে ৬৯৪টি বিশ্ববিদ্যালয়কে মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছে।
মূল্যায়নে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত মান, শিল্প সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মতো ১৮টি গুরুত্বপূর্ণ সূচক ব্যবহার করা হয়েছে। মনস্তত্ত্বের র্যাঙ্কিংয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষস্থান দখল করেছে। গবেষণা এবং আন্তর্জাতিক কার্যক্রমের ওপর জোর দেওয়ায় তারা এই অবস্থানে আসতে পেরেছে। ক্লিনিক্যাল সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞান, ক্রীড়া মনোবিজ্ঞান, ব্যবসায় মনোবিজ্ঞান এবং প্রাণী মনোবিজ্ঞানের মতো বিভিন্ন শাখায় পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং করা হয়েছে। আরও পড়ুনঅস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপ: আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলেই আবেদন, ০২ ফেব্রুয়ারি ২০২৬। টাইমস হায়ার এডুকেশন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগকে কয়েকটি নির্দিষ্ট দিক থেকে বিচার করে—*শিক্ষাদানের মান*গবেষণার পরিবেশ*গবেষণার গুণগত মান*শিল্পখাতের সঙ্গে সম্পর্ক*আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি*বৈশ্বিক প্রেক্ষাপট—এই সূচকগুলোর সমন্বয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে একটি চূড়ান্ত র্যাঙ্কিং স্কোর দেওয়া হয়।
আরও পড়ুনশিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি, ২৯ জানুয়ারি ২০২৬। ১০. শিকাগো বিশ্ববিদ্যালয়, আমেরিকা ৯. কিংস কলেজ লন্ডন, যুক্তরাজ্য ৮. পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, আমেরিকা ৭. ইয়েল বিশ্ববিদ্যালয় ৬. ইউসিএল, যুক্তরাজ্য (ইউনিভার্সিটি কলেজ লন্ডন) ৫. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকা ৪. প্রিন্সটন, আমেরিকা ৩. ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে, আমেরিকা ২. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকা ১. ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, যুক্তরাজ্য। আরও পড়ুনযুক্তরাজ্যে পড়াশোনায় চীনা শিক্ষার্থীরা কেন এগিয়ে, ভারত দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র তৃতীয়, ১৯ ঘণ্টা আগে।।
নিষিদ্ধ ছাত্রলীগের কার্যকলাপের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তীব্র প্রতিবাদ মিছিল