Published : 11 Mar 2026, 01:07 PM
বাংলা: কবিতা অনুধাবনের দক্ষতা যাচাইয়ের জন্য, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলা অংশে ৯ নম্বর প্রশ্নের জন্য কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূলভাব লেখার নির্দেশনা থাকবে। প্রশ্ন: ‘স্বদেশ’ কবিতাটির মূলভাব আলোচনা করো। উত্তর:বাংলাদেশ যেন এক সবুজ ক্যানভাস, যেখানে ছড়িয়ে আছে অসংখ্য নদী-নালা। দিগন্ত বিস্তৃত মাঠগুলোতে দোল খাচ্ছে সোনালী ফসল। গাছে গাছে পাখিরা গান গেয়ে উঠছে, আর চারপাশে কর্মব্যস্ত মানুষের আনাগোনা। সব মিলিয়ে এক মনোরম দৃশ্য! ‘স্বদেশ’ কবিতায় এক শিশু মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে এবং তার হৃদয়ে গেঁথে নিচ্ছে। কারণ, এই সৌন্দর্য কোনো অর্থ দিয়ে কেনা যায় না। নদীর স্রোত, নৌকার সারি, পাখির কলরব—সবকিছুই ছেলেটির মনে ভালোবাসার জন্ম দিচ্ছে। প্রশ্ন: ‘ঘাসফুল’ কবিতাটির মূলভাব লেখো। উত্তর:‘ঘাসফুল’ কবিতায় ছোট ছোট ঘাসফুলের অনুভূতি প্রকাশ পেয়েছে।
তারা খুবই ছোট এবং সুন্দর, যা পৃথিবীতে আনন্দ ছড়ায়। ঘাসফুলগুলো মানুষের কাছে অনুরোধ করে, তারা যেন তাদের পায়ের নিচে মাড়িয়ে না দেয় অথবা ছিঁড়ে না ফেলে। কারণ, ফুল ছিঁড়লে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর ফুলগুলোরও জীবন আছে। তাই ফুল ছেঁড়া অন্যায়। প্রশ্ন: ‘দুই তীরে’ কবিতাটির মূলভাব লেখো। উত্তর:‘দুই তীরে’ কবিতায় একটি নদীর কথা বলা হয়েছে, যার দুই পাড়ে মানুষের বসবাস। একজন ভালোবাসে নদীর বালুচর, যেখানে শরৎকালে চকাচকিরা বাসা বাঁধে এবং কাশফুল ফোটে। শীতকালে হাঁসেরা ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়, আর সন্ধ্যায় জেলেরা ডিঙি নিয়ে ফিরে আসে। অন্যজন ভালোবাসে ঘন ছায়াময় বন, যেখান থেকে একটি রাস্তা নদীর দিকে চলে গেছে। নদীর ঘাটে মহিলারা আসেন, ছেলেরা ভেলা ভাসায়।
এই কবিতাটিতে নদী দুই পাড়ের মানুষকে এক সুতোয় বেঁধেছে। আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ৪০০ নম্বরের বিভাজন এবং প্রশ্নপত্রের কাঠামো ৪ ঘণ্টা আগে প্রশ্ন: ‘নোলক’ কবিতাটির মূলভাব লেখো। উত্তর:প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর আমাদের বাংলাদেশ। ‘নোলক’ কবিতায় কবি মায়ের হারানো নোলকের খোঁজে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। আমাদের চোখে ভেসে ওঠে ছবির মতো দেশ, যেখানে নদী, পাখি, ফুল, বন ও পাহাড় বিদ্যমান। কবি পুরো বাংলাদেশ ঘুরে তাঁর মায়ের হারানো নোলক খুঁজে বেড়ান। দিনের আলো নিভে গেলেও তিনি ঘরে ফিরতে চান না। কিন্তু কেউই কবির মায়ের নোলকের সন্ধান দিতে পারে না। এই কবিতায় কবি নোলকের খোঁজে আমাদের বাংলার সবুজ ও স্নিগ্ধ প্রকৃতির সঙ্গে পরিচিত করিয়েছেন। মোস্তাফিজুর রহমান, শিক্ষকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
নিষিদ্ধ ছাত্রলীগের কার্যকলাপের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তীব্র প্রতিবাদ মিছিল