Published : 26 Jan 2026, 11:07 AM
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির প্রথম ধাপের মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। এতে ১০২ জন শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, বিধি অনুযায়ী শিক্ষার্থীরা কলেজ পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। সেই অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে প্রথম ধাপের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অপেক্ষমাণ তালিকা থেকে বাছাইয়ের পর, খালি আসনগুলোতে ভর্তির জন্য ১০২ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এক্ষেত্রে, মেধাতালিকা, পছন্দের অগ্রাধিকার এবং আসন শূন্যতার বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড ২৬ জানুয়ারি থেকে মাইগ্রেশনে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ২৬ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে মাইগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। অন্যথায়, উভয় কলেজ থেকে তাদের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদেরও একই সময়ের মধ্যে নির্বাচিত কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা করবেন। অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া অন্যান্য শর্তাবলী এক্ষেত্রে প্রযোজ্য থাকবে। ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র: * এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড * এসএসসি, সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র * এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদ ও প্রশংসাপত্র * স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভার চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিকত্ব সনদ * ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ, টিফিনে ৮০০ ২২ জানুয়ারি ২০২৬ পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে চিফ ও জেলা প্রশাসকের সনদ এবং অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ প্রয়োজন হবে। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ জমা দিতে হবে। *মাইগ্রেশন পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে আরও পড়ুন: বিশ্বব্যাংকে ইন্টার্নশিপ, স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের সুযোগ ২৫ জানুয়ারি ২০২৬।
নিষিদ্ধ ছাত্রলীগের কার্যকলাপের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তীব্র প্রতিবাদ মিছিল