Published : 20 Jan 2026, 01:05 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামে ভর্তি নিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য ২৭তম ব্যাচে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আবেদন করার শেষ তারিখ ২২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ইউজিসি অনুমোদিত অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেকোনো কলেজ থেকে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে; কোনোক্রমেই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ভর্তির জন্য ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার মধ্যে ৭৫ নম্বর লিখিত এবং ২৫ নম্বর ভাইভা। এই পরীক্ষায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও ডেটা বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে মূল্যায়ন করা হবে। ভাইভার সময় সকল মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্ট এবং প্রবেশপত্র সাথে রাখতে হবে। লিখিত পরীক্ষা ও ভাইভার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এই প্রোগ্রামে মোট ৬৪ ক্রেডিট ঘণ্টার ১৪টি কোর্স এবং একটি থিসিস অন্তর্ভুক্ত রয়েছে। ক্লাস ও পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিন—শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।
শিক্ষার মাধ্যম হবে ইংরেজি। আবেদনপত্র উন্নয়ন অধ্যয়ন বিভাগের অফিস অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। প্রিন্ট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে, সকল পরীক্ষার সত্যায়িত মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জমা দিতে হবে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র ও ১ হাজার ৫০০ টাকা ফি জমা দেওয়ার পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। লিখিত পরীক্ষার তারিখ এবং ভর্তি কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।।
নিষিদ্ধ ছাত্রলীগের কার্যকলাপের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তীব্র প্রতিবাদ মিছিল