Published : 16 Jan 2026, 11:06 AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের তালিকা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য আলাদা তালিকা দেওয়া হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বরে শেষ হয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৯৩১টি আসন রয়েছে, যার মধ্যে ১২টি বিভাগ সংরক্ষিত। এছাড়াও, রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১০টি আসনসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।
এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি পাঠানো হবে না। শিক্ষার্থীরা ভর্তি নির্দেশিকা ২০২৫-২৬ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং নির্দেশিকাতে দেওয়া নিয়মাবলী অনুসরণ করবে। এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি এই চারটি বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধাতালিকা তৈরি করা হবে। এই মেধাতালিকায় প্রথম ১৬ হাজার প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদগুলোর বিভিন্ন বিভাগে এই আসনগুলো বরাদ্দ করা হয়েছে। ‘ক’ গ্রুপে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগসহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ অন্তর্ভুক্ত।
এবারে ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। তবে ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত হিসেবে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ গ্রুপের পরীক্ষা ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের পরীক্ষা ৫০০ নম্বরের বহুনির্বাচনী ও ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কনসহ মোট ৭০০ নম্বরের হবে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ৬ জানুয়ারি (মঙ্গলবার) প্রবেশপত্র ডাউনলোড শুরু: ১২ জানুয়ারি (সোমবার), সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৭ জানুয়ারি (শনিবার) পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ: ৩১ জানুয়ারি (শনিবার)।
নিষিদ্ধ ছাত্রলীগের কার্যকলাপের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তীব্র প্রতিবাদ মিছিল