Published : 10 Aug 2026, 10:16 PM
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুসারে, আজ সোমবার (১০ আগস্ট) পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য এই চিত্র তুলে ধরে।
আইএমএফ-এর বিপিএম৬ মানদণ্ড হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেকোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার মজুদের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ। দেশের বৈদেশিক বাণিজ্য এবং মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে পদক্ষেপগুলো নিচ্ছে, তার ফলস্বরূপ এই রিজার্ভের অগ্রগতি দৃশ্যমান হচ্ছে।
এর আগে গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।।